
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অফিসিয়াল ফুটবল স্কুল বার্সা একাডেমি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্সা একাডেমির বাংলাদেশে পথচলা।
আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বার্সেলোনার এই একাডেমি চালু হচ্ছে। বিশ্বের এই ঐতিহ্যবাহী ক্লাব তাদের একাডেমি চালাবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা– আইএসডি’তে।
৬ থেকে ১৭ বছর বয়সী ফুটবলারদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন বার্সা একাডেমির হেড কোচ গোর্কা পুজল ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোয়েল লিনাস। আইএসডির মাঠে সপ্তাহব্যাপী এই ক্যাম্প চলবে।
ক্যাম্প চলাকালে বার্সেলোনার প্রশিক্ষণ পদ্ধতি এবং বার্সেলোনার মূল্যবোধ সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে প্রশিক্ষণার্থীদের। যে পদ্ধতি অনুসরণ করে লিওনেল মেসি, ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজের মতো খেলোয়াড়রা বিশ্বের সেরা হয়েছেন।




