
ক্রীড়া পরিদপ্তরের নতুন পরিচালক (যুগ্ম সচিব) হিসেবে যোগদান করেছেন আ ন ম তরিকুল ইসলাম। মঙ্গলবার (১৭ অক্টোবর) তিনি নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন।
ক্রীড়া পরিদপ্তরের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি, সহসভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ মঙ্গলবার নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালককে বরণ করে নেন।
তিনি প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের একজন কর্মকর্তা। ইতোপূর্বে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রেভিনিউ অফিসার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ক্রীড়া পরিদপ্তরে যোগদান করে তিনি দপ্তরের সার্বিক উন্নয়নে নানানভাবে দিকনির্দেশনা প্রদান করেছেন।
উল্লেখ্য তরিকুল ইসলাম নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন। দেশের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান ক্রীড়া পরিদপ্তর এর নতুন এই পরিচালক।




