
বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা আকাশচুম্বী। টি-টোয়েন্টির এ জনপ্রিয়তা দেখে আরও সংক্ষিপ্ত করে টি-টেনের প্রবর্তন হয়। যেখানে ১০ ওভারের লড়াইয়ে মুখোমুখি হয় দুদল। এবার সেই টি-টেন লিগেই ঘটল অবিশ্বাস্য এক রেকর্ড; যা তোলপাড় করে দিয়েছে ফরমেটটির রেকর্ডবুকে।
৬০ বলের ম্যাচে এক ক্রিকেটারই বিপক্ষের বোলারদের তুলোধুনো করে ৪৩ বল থেকে তুলে নিয়েছেন অপরাজিত ১৯৩ রান। যেখানে ছক্কা রয়েছে ২২টি, আর চারের মার রয়েছে ১৪টি। এ ইনিংস খেলতে গিয়ে তার স্ট্রাইক রেট ছিল ৪৪৯! যেখানে প্রতিপক্ষ বোলার ২ ওভারে দিয়েছেন ৭৩ রান!
ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান টি-টেন লিগে। অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন স্পেনের বোলার এম. ওয়ারিস। কাতালুনিয়া জাগুয়ার বনাম সোহাল হসপিটালিটির ম্যাচে ১৯৩ রানের ইনিংস খেলে সবার নজর কেড়েছেন সালিম। আর বল হাতে লজ্জার রেকর্ড গড়েছেন ওয়ারিস।
হামজার ব্যাটে ভর করে ১০ ওভারে ২৫৭ রান করে জাগুয়ার। রান তাড়া করতে নেমে হসপিটালিটি ৮ উইকেটে ১০৪ রান করে। এতে ১৫৩ রানে হারে তারা। হামজার ইনিংসের থেকে ৮৯ রান কম করেছে সোহাল।
ইনিংসে পাঁচ বোলার ব্যবহার করেছিল দলটি। পাঁচজনই রান দিয়েছেন। তবে সবথেকে বেশি রান দিয়েছেন এম ওয়ারিস। ২ ওভারে ৭৩ রান দিয়েছেন তিনি। অর্থাৎ, প্রতি ওভারে ৩৬.৫০ রান করে দিয়েছেন এই বোলার।




