
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলদের ৩-২ গোলের জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন আলেহান্দ্রো গারনাচো।
ম্যাচের প্রথমার্ধে দাপট নিয়ে লড়ে উনাই এমেরির শিষ্যরা। ম্যাচের ২১তম মিনিটে জে ম্যাকগিন ও ২৬তম মিনিটে এল ডেন্ডনকার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাস্টন ভিলা।
এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে রেড ডেভিলসরা। ম্যাচের ৫৯ ও ৭১তম মিনিটে জোড়া গোল করে ম্যান ইউকে সমতায় আনেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেজান্দ্রো গারনাচো।
ম্যাচের ৮২তম মিনিটে ডেনমার্কের তরুণ স্ট্রাইকার রাসমাস হয়লুনের গোল জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই জয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে ম্যানইউ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অ্যাস্টন ভিলা। অন্যদিকে ৪১ পয়েন্ট নিয়ে টেবিল টপার লিভারপুল।




