
সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ৩২ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত।
এদিকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ডানহাতি পেসার আবেশ খানকে স্কোয়াডে ভিড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় টেস্ট স্কোয়াডে ছিলেন মোহাম্মদ শামি। কিন্তু প্রথম টেস্টে দলে যোগ দিতে পারেননি তিনি। আর সিরিজের শেষটিতেও খেলা হবে না শামির। বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ থেকে শামি ছাড়পত্র না পাওয়ায় আবেশ খানকে দলে যুক্ত করা হয়েছে।
এর আগে, ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন আবেশ। এ ছাড়া ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৪৯ উইকেট নিয়েছেন আবেশ।
ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমরা, জাসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, কেএস ভারত, অভিমন্যু শ্রীরাম, আবেশ খান।




