নাটোরে লাঠিতে ভর দিয়ে এসে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা

আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ১১:৩৮ এএম


নাটোরে লাঠিতে ভর দিয়ে এসে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা
ছবি : সংগৃহীত

নাটোরের নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৪১ নম্বর কাজীপুর দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে ভোট দিলেন ৯০ বছরের এক বৃদ্ধা।

বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে বৃদ্ধা মনি বেওয়া (৯০) তার পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।     

বৃদ্ধা মনি বেওয়া (৯০) উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ত্রিমোহনী দিয়ারপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন তালুকদারের স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও দুই ছেলেসহ নাতি-নাতনি রয়েছে। ৪০ বছর আগে স্বামী মহির উদ্দিন তালুকদার মারা যান। এরপর থেকে বৃদ্ধা মনি বেওয়া তার বড় ছেলের পরিবারের সঙ্গে থাকেন। জীবনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার ভোট দিয়েছেন, তা মনে নেই তার। 

বৃদ্ধা মনি বেওয়ার পুত্রবধূ মোছা. ছেলেনা বেগম বলেন, আমার শাশুড়ির বর্তমান বয়স আনুমানিক ৯০ বছর হবে। আমাদের সঙ্গে রয়েছেন তিনি। আগে একা চলাফেরা করতে পারতেন। এখন বয়সের ভারে চলতে পারে না। অন্যের সাহায্যে চলাফেরা করেন। আমি সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে এসেছি। তিনি নিজে তার ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন।

বৃদ্ধা মনি বেওয়া বলেন, অনেক দিনপর ভোট দিতে আইলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। একা একা হাঁটতে পারি না, তাই বৌ-মার সঙ্গে আইছি বাবা। এখন বাড়ি গিয়ে শুয়ে থাকুম। শরীরটা বেশি ভালা না বাবা।

তিনি বলেন, জীবনে কতবার যে ভোট দিছি তা মনে নাই। সামনে ভোট দিতে পারমু কি না জানি না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission