
পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর ট্রফি অর্জনের পর নিজেকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় দাবি করে বসেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার আগেই ব্যালন ডি’অর ট্রফিটি পাঁচবার হস্তগত করেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।
রোনালদোর এরপর ঘোষণার পর ফুটবল জগতে উঠে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলেন মেসি সেরা, আবার কেউ রোনালদোর কথা বলেন।
এই দুইয়ের মধ্যে কে সেরা? এবার এই বিতর্কে সামিল হলেন ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি পেলে। তিনিও এবার পক্ষই নিলেন।
স্পোর্ট টিভির সাংবাদিকরা তাকে মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমি মেসির সঙ্গেই থাকবো। এর পক্ষে তিনি যুক্তি দেখান, গোল করাটা গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু যদি বল তৈরি করে দেয়ার মতো কাউকে পাওয়া না যায়, তবে শুধু বল গোল করার জন্য যথেষ্ট নয়। সুতরাং আমার দলের জন্য আমি মেসিকেই গুরুত্ব দিবো।
তিনি আরো বলেন, রোনালদো একজন ভাল গোলদাতা। তবে একজন পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে মেসিই সেরা, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।
মেসি বিগত দশ বছর ধরে সবচেয়ে নির্ভরশীল ও স্থিতিশীল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আর রোনালদো একজন ভাল গোলদাতা মাত্র, যোগ করেন পেলে।

আরও পড়ুন
এএ




