কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০১:২৩ পিএম


নেইমার
ছবি: এএফপি

ছয় সপ্তাহের ইনজুরি কাটিয়ে গত রোববার মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু তা দীর্ঘস্থায়ী হতে দেয়নি তার পুরোনো উরুর মাংসপেশির চোট। মাঠে ফেরার পাঁচ দিনের আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। যা মানতে পারেননি নেইমারও, তাই কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন নেইমার। 

এদিন ২৭ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও বসে তার দল। এরপরেই বিপত্তি। প্রথমে বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেওয়া। এরপর মাটিতে বসে যাওয়া। নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কার্টে চেপে। 

বিজ্ঞাপন

নিজের পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হয়নি তার। পিচ থেকে উঠে যাওয়ার সময় সান্তোস ও প্রতিপক্ষ আতলেতিকো-মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন। ৫ দিনের ব্যবধানে পুরাতন ইনজুরি ফিরে আসার ধাক্কাটা হয়ত মেনে নিতে পারেননি নেইমার নিজেও। 

আরও পড়ুন

যে কারণে কার্টে করে উঠে যাওয়ার সময় দেখা গেল কান্নায় ভেঙে পড়া নেইমারকে। ৩৩ বছর বয়েসী এই তারকা এবার কতদিনের জন্য মাঠ ছেড়ে গিয়েছেন, সেটা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি।  

বিজ্ঞাপন

Screenshot_2025-04-17_131622

এর আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। এই বাঁ উরুর চোটের কারণেই গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর গত রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

২০১৬-১৭ মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫ ম্যাচ খেলতে পারেননি তিনি। জাতীয় দলের বাইরে আছেন ২০২৩ সালের অক্টোবর মাস থেকে। তাই নেইমারের জন্য আবেগী হয়ে পড়া হয়ত একেবারেই অস্বাভাবিক নয়। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission