
নিউজিল্যান্ডে বসেছে যুব বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের প্রতিভাবান এক বোলারকে এরই মধ্যে বিশ্ব গণমাধ্যম শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করা শুরু করেছে লয়েড পোপ নামের এই লেগ স্পিনারকে।
ইতিহাসের অন্যতম সেরা বেলার ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন। ১৯৪ একদিনের ম্যাচে ২৯৩ উইকেট রয়েছে ৪৭ বছর বয়সী এই ক্রিকেট গ্রেটের।
মঙ্গলবার কুইন্সটাউনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হয় অসিরা। ওই ম্যাচে ইংলিশদের বোলিং দাপটে মাত্র ১২৭ রানে অলআউট হয় তারা।
ছোট টার্গেটে খেলেতে নেমে ভাবতেও পারেনি ক্রিকেটের আবিষ্কারকদের প্রজন্মের এই হাল হবে। ঘূর্ণি জাদুতে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় ইংলিশ শিবির।
নয় ওভার ৪ বলে মাত্র ৩৪ রান দিয়ে একাই আটটি উইকেট তুলে নেন নতুন ‘শেন ওয়ার্ন’ খেতাব প্রাপ্ত লয়েড পোপ।
চমৎকার এই পারফর্মেন্সে দলকে সেমি ফাইনালে টেনে তুলেছেন ১৮ বছর বয়সী এই বোলার।

এ নিয়ে ক্রিকেট বিশ্বের সঙ্গে মজেছেন ওয়ার্নি নিজেও। তরুণ এ প্রতিভাবানকে নিজের বন্ধু বলে টুইটারে তিনি লিখেন, এটা ভয়ঙ্কর। তার আগমণে আমি দারুণ খুশি। কিছুদিন আগে অ্যাডিলেডে এই আকর্ষণীয় তরুণের সঙ্গে পরিচিত হতে পেরে আমি খুবই আনন্দিত। তার সঙ্গে বল করাটা অসাধারণ ছিল। লয়েড এ বন্ধন তৈরি করেছে। সাবাস ও অভিনন্দন। জয়ের জন্য ঘোরাতে থাক, আমার বন্ধু।
আরও পড়ুন
ওয়াই/এমকে




