ছেলে বার্সেলোনার তারকা খেলোয়াড়, বাবার পছন্দ রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ০১:২১ পিএম


লামিনে ইয়ামাল
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে ঝড় তুলছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। তার বয়স মাত্র ১৭ বছর। এই বয়সেই স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়, বার্সেলোনার জার্সিতে শিরোপা উদযাপন কী করেননি তিনি! বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের অপরিহার্য  খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়ামাল। সেই সাথে তারকাখ্যাতি অর্জন করেছেন। তবে ইয়ামাল বার্সার খেলোয়াড় হলেও তার বাবা মৌনির নাসরাউয়ি একজন রিয়াল মাদ্রিদ ভক্ত!  

এই কথা ইয়ামালের বাবা নিজেই স্বীকার করেছেন। সম্প্রতি কোপা দেল রের ফাইনালের পর ইয়ামালের বাবা নাসরাউয়ি বলেছেন, ‘ভিসকা এল বার্সা (বার্সা দীর্ঘজীবী হোক)। তবে যাই হোক, আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি। কিন্তু যে আমাকে খাওয়ায় সে হলো বার্সা।’ তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারানোর পর ইয়ামালের বাবা মাঠে নেমে বার্সেলোনার জার্সি পরে ছেলের সঙ্গে বিজয় উদযাপন করছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন,‘যদিও আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি এবং তাদের জন্য আমার করুণা হয়। কিন্তু আমাকে যে খাওয়ায় তা হলো বার্সা।’  

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১৪ সালে বার্সেলোনার বিখ্যাত ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’-তে যোগ দেন লামিনে ইয়ামাল। এই একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে মূল দলে জায়গা করে নেন তিনি। গত দুই মৌসুম ধরে তিনি ক্লাবের হয়ে নিজেকে উজাড় করে দিচ্ছে। সম্প্রতি কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার ৩ গোলের প্রথম দুটিতেই তার সহায়তা ছিল, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, লামিনে ইয়ামালের বর্তমান বাজারমূল্য প্রায় ১৮০ মিলিয়ন ইউরো।  

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission