ভারতে আফ্রিদির চ্যানেল নিষিদ্ধ করার দাবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১২:৫৫ পিএম


শহিদ আফ্রিদি
ছবি: সংগৃহীত

পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। ইতোমধ্যে দুই দেশের রাজনৈতিক বিরোধ এখন যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কায় রয়েছে। এমন পরিস্থিতিতে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে। ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। 

এর মাঝেই পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটারসহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের মধ্যে রয়েছেন শোয়েব আখতার, বাসিত আলি এবং রশিদ লতিফের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। 

নিষিদ্ধ হওয়া বাকি ১৬টি ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে; ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিও নিউজ, বল নিউজ, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, শুনো নিউজ এইচডি, রাজি নামা এবং ইর্শাদ ভাট্টি।

এই চ্যানেলগুলির বিরুদ্ধে মিথ্যা- বিভ্রান্তিকর এবং ভুল তথ্য, উস্কানিমূলক, সাম্প্রদায়িক এবং সংবেদনশীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর, ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। এই চ্যানেলগুলির মধ্যে আবার চার জন পাকিস্তানি ক্রিকেটারের ইউটিউব চ্যানেলও রয়েছে। কিন্তু এই তালিকায় এমন কোনও পাকিস্তানি খেলোয়াড়ের ইউটিউব চ্যানেল নেই, যিনি সম্প্রতি ভারতের বিরুদ্ধে বারবার অভিযোগ করে আসছে। 

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের নাম ‘শোয়েব আখতার১০০ মাইল প্রতি ঘণ্টা’। অন্যদিকে রশিদ লতিফ ‘কট বিহাইন্ড’ নামে একটি চ্যানেল চালান। বাসিত আলি শো-এর মালিক বাসিত আলি নিজে। কিন্তু শহিদ আফ্রিদির নাম এই তালিকায় নেই, যা সবাইকে অবাক করেছে। 

শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ১২.২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর, তিনি গোটা বিশ্বের কাছে এটা প্রমাণ করতে কোনও কিছু করতে বাকি রাখেননি যে, পাকিস্তান নির্দোষ। তিনি ভারতের বিপক্ষে ক্রমাগত দোষ    দিচ্ছেন। আফ্রিদি ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্যও করেছেন। 

আফ্রিদির এই বিতর্কিত বক্তব্যের পর ভারতে তার তীব্র বিরোধিতা করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তরাও তার ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়াও ভারতে আফ্রিদির চ্যানেল বন্ধ করার দাবি জানিয়েছেন।

পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার জন্য ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করে বলেছেন, ‘ভারতে যদি কোনও বাজি ফাটে, তাহলে দোষটা পাকিস্তানের উপর বর্তাবে। কাশ্মীরে ৮ লক্ষ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও, যদি সেখানে এমন কোনও আক্রমণ ঘটে থাকে, তবে এটা স্পষ্ট যে ভারতীয় সেনাবাহিনী অযোগ্য। ভারতীয় সেনাবাহিনী কাউকে নিরাপত্তা দিতে পারে না।’ 

আরও পড়ুন

পাকিস্তানের স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি আরও বলেছেন, ‘এক ঘণ্টা ধরে পেহেলগামে জঙ্গিরা মানুষ মারল। আট লক্ষ ভারতীয় সৈন্যদের মধ্যে একজনকেও দেখা গেল না সেই সময়ে! কিন্তু ওরা পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে।’ 

আফ্রিদির মতে, পহেলগাঁও কাণ্ড পুরোটাই সাজানো। তিনি বলেছেন, ‘ভারত নিজেরাই সন্ত্রাসবাদ চালাচ্ছে। নিজের লোকেদের নিজেরাই খুন করছে এবং পাকিস্তানের উপরে দোষ চাপাচ্ছে। কোনও দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সব সময়ে শান্তির পক্ষে। শান্তি প্রতিষ্ঠা করতে শেখায় ইসলাম। আমরা ভারতের সঙ্গে সব সময়ে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে এসেছি।’

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission