
আইপিএলের চলমান আসরটা মোটেই ভালো যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। আইপিএলের প্লে অফে যাওয়ার সুযোগ একদম কম থাকলেও সেই হিসাব মেলানো অনেক কঠিন কামিন্সদের জন্য। এরই মধ্যে আবার ধাক্কা খেলো সানরাইজার্স হায়দারাবাদ। এবার আরও এক ব্যাটার দল থেকে ছিটকে গেলো আইপিএলের এবারের আসর থেকে।
সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার স্মরণ রচিবন্দ্রন চোটের জন্য ছিটকে গেলেন আইপিএল থেকে। আইপিএলের চলমান আসর প্রায় শেষের দিকে। দলগুলোর অল্প কিছু ম্যাচ বাকি আছে। সেই বাকি থাকা ম্যাচগুলোর জন্য বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে হায়দরাবাদ।
আইপিএল থেকে এদিন ঘোষণা করা হয় অলরাউন্ডার হর্ষ দুবেকে সানরাইজার্স দলে নেওয়া হয়েছে। ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে তাকে দলে নিয়েছে কামিন্সের দল। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি অফ স্পিন বলও করেন হর্ষ। এখন পর্যন্ত ১৬টি টি২০ ম্যাচ খেলে ৯উইকেট তুলে নিয়েছেন। আর ব্যাট হাতে করেছেন ১৯ রান।
আরটিভি/এসকে/এআর




