নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রানের পাহাড়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ মে ২০২৫ , ০১:৪৫ পিএম


নুরুল হাসান সোহান
ছবি: সংগৃহীত

অধিনায়ক নুরুল হাসান সোহানের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। এই দুই টাইগার ব্যাটারের সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে বড় সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে যুবারা।   

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করে স্বাগতিক বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে আজ সিলেটে দ্বিতীয় ম্যাচে  মুখোমুখি হয়েছে টাইগাররা।    

ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশ দলের। ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু'জন মিলে দলের রানের চাকা সামনে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রান করে সাজঘরে ফিরেন নাঈম, এরপর ৩৯ রান করে বিজয়ও সাজঘরের দিকে হাঁটা দেন।   

এরপর দলকে সামনের দিকে নিতে থাকেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন।এই জুটির ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই সেঞ্চুরির দেখা পান। সোহান ১১২ রানে আউট হন। আউট হবার আগে এই জুটি ২২৫ রানের জুটি গড়েন।

আরও পড়ুন

অঙ্কন ১০৫ রান করে বিদায় নিলে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ১৩ রান। ফলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রানে। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট তুলে নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission