শুঁটকির বিনিময়ে মিলল ইউরোপা লিগের সেমির টিকিট!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০৪:৪৩ পিএম


বোডো গ্লিমট
ছবি: সংগৃহীত

প্রিয় ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে যাচ্ছে বৃহস্পতিবার (৮ মে)। নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বোডো গ্লিমট। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে তারা। ফাইনালে ওঠার জন্য লড়াই শুধু মাঠেই নয়, গ্যালারিতেও চলছে বেশ উন্মাদনা। আর সেই উন্মাদনা মাঠ থেকে শুরু করে শহরজুড়ে ছড়িয়ে পড়েছে টিকিট যুদ্ধে।  

বিজ্ঞাপন

 

বোডো শহরে ক্লাবের নিবন্ধিত সমর্থকের সংখ্যা প্রায় ৫০ হাজার, অথচ সাধারণ দর্শকের জন্য বরাদ্দ টিকিট মাত্র ৪৮০টি! ফলে টিকিটের জন্য চারদিকে হাহাকার পড়ে গেছে পুরো শহরজুড়ে। এমন পরিস্থিতিতে টিকিটের জন্য এক বোডো সমর্থক টোরবিয়র্ন এইডা বেছে নিলেন এক অভিনব উপায়। তিনি ৫ কেজি শুঁটকির বিনিময়ে সংগ্রহ করে ফেললেন কাঙ্ক্ষিত সেই টিকিট! এইডা পেশায় একটি মাছের খামারের প্রোডাকশন ম্যানেজার।

বিজ্ঞাপন

এইডা বোকনাফিস্ক নামে পরিচিত যে শুঁটকির বিনিময়ে টিকিট পেয়েছেন সেটি নরওয়ের অন্যতম সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। পাঁচ কেজি শুকনো সেই মাছের দাম আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।

বিজ্ঞাপন

নরওয়ের সম্প্রচার সংস্থা এনআরকে এইডা বলেছেন, টিকিট পেতে কী করেছেন তিনি। এইডা জানান, ‘আমরা নরওয়ের সেরা বোকনাফিস্ক তৈরি করি, আর এটা আপনি বোডো সিটিতে পাবেনও না। তাই আমার মনে হলো কারও হয়তো দরকার হতে পারে।’ 

পাঁচ কিলোগ্রাম শুঁটকি মাছের বিনিময়ে এইডাকে টিকিট দিয়েছেন ওয়েস্টাইন আনেস নামের একজন বোডো সমর্থক।  তবে আনেস নিজের টিকিট দেননি, তার ভাইয়ের কাজ থাকার কারণে সেই টিকিটের বিনিময়ে এইডার কাছে থেকে শুঁটকি নিয়েছেন তিনি।  

বিজ্ঞাপন

এই রসালো বিনিময়ের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় আরেক দফা আলোচনা। অনুপ্রাণিত হয়ে একাধিক সমর্থক ৫ কেজি রেইনডিয়ার বা মেরু দেশীয় হরিণের মাংস দিয়ে টিকিটের বিনিময়ের প্রস্তাব দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ নাকি সেখান থেকেও সফল হয়েছেন, যদিও সবার ভাগ্যে টিকিট জোটেনি। 

উল্লেখ্য, এবার বোডো আজ মাঠে নেমে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission