গ্যালারিতে বসে ছেলের খেলা উপভোগ করলেন জিদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:০২ পিএম


গ্যালারিতে বসে ছেলের খেলা উপভোগ করলেন জিদান
ছবি: সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনসে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো মরক্কোর রাজধানী রাবাত। ফুটবল বিশ্বের কিংবদন্তি জিনেদিন জিদান গ্যালারিতে বসে উপভোগ করলেন নিজের ছেলের পারফরম্যান্স। আলজেরিয়ার গোলপোস্টে লুকা জিদানের দৃঢ় উপস্থিতিতেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আলজেরিয়া।

বিজ্ঞাপন

রাবাতের মুলায় এল হাসান স্টেডিয়ামে সুদানের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায় আলজেরিয়া। ম্যাচজুড়ে আত্মবিশ্বাসী ছিলেন লুকা জিদান। প্রথমার্ধেই সুদানের ইয়াসের আওয়াদের একাধিক আক্রমণ সফলভাবে রুখে দিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি।

গ্যালারিতে বসে থাকা জিনেদিন জিদানকে বড় পর্দায় দেখানো হলে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকাকে দেখা যায় কখনো দাঁড়িয়ে করতালি দিতে, কখনো আবার উদ্বেগভরা চোখে মাঠের দিকে তাকিয়ে থাকতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষকের অনুপস্থিতিতে এই ম্যাচে সুযোগ পান লুকা জিদান। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ম্যাচ শেষে আলজেরিয়ান সমর্থকদের বড় অংশই তরুণ এই গোলরক্ষকের প্রশংসায় ভাসান।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission