‘কুকুরের লেজ কখনও সোজা হয় না’, পাকিস্তানকে ইঙ্গিত করে শেবাগ-ধাওয়ানের পোস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ০৩:৩৯ পিএম


‘কুকুরের লেজ কখনও সোজা হয় না’, পাকিস্তানকে ইঙ্গিত করে শেবাগ-ধাওয়ানদের পোস্ট
ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত

টানা দুই দিন আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল যুদ্ধবিরতির ঘোষণা দেয় ভারত-পাকিস্তান। এর ২৪ ঘণ্টা পেরোতেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, এমন অভিযোগ তোলে ভারত। কিন্তু ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

এর মাঝেই পাকিস্তানকে আবারও টার্গেট করেছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন, বীরেন্দ্র শেবাগ, যুজবেন্দ্র চাহাল এবং রাহুল তেওয়াটিয়া ও শিখর ধাওয়ান।

পাকিস্তানের বিপক্ষে সবসময় সরব দেখা যায় বীরেন্দ্র শেবাগকে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কুত্তে কি দুম তেড়ি কি তেড়ি হি রেহতি হ্যায়।’ অর্থাৎ কুকুরের বাঁকা লেজ কখনও সোজা হয় না।

আরও পড়ুন

একই পোস্ট দেখা যায় আরও দুই ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং রাহুল তেওয়াটিয়ার এক্স হ্যান্ডেলেও। যদিও শেবাগের পোস্টে পাকিস্তানকে মেনশন করা হয়নি। তবে পোস্টটি যে চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে সেটি আর বুঝতে বাকি নেই কারও। 

এর আগে, এক্স হ্যান্ডলে শেবাগ লিখেছিলেন, পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে যখন তাদের চুপ করে থাকার সুযোগ ছিল। সন্ত্রাসীদের বাঁচাতে তারা এই পদক্ষেপ নিয়েছে এবং তাদের নিয়ে অনেক কথাও তারা বলে। আমাদের বাহিনী সবচেয়ে উপযুক্ত জবাবই দেবে, এমন জবাব দেবে যেটা পাকিস্তান কখনো ভুলতে পারবে না।

অন্যদিকে শিখর ধাওয়ান এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ঘটিয়া দেশ নে ফির আপনা ঘটিয়াপান পুরি দুনিয়া কে আগে দিখা দিয়া।’ অর্থাৎ ঘটিয়া পাকিস্তান নিজের খারাপ রূপটা আবার গোটা দুনিয়ার সামনে প্রকাশ করে ফেলল তারা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission