
বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান সময়ে নিজের ফুটবল শৈলী দিয়ে বিশ্বকে মোহিত করে রেখেছেন এলএমটেন। লিওনেল মেসি মানেই পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। তটস্থ থাকবে প্রতিপক্ষের ডিফেন্স, গোলরক্ষক। ম্যাচে হবে গোলের ফুলঝুড়ি। গোল করবেন আবার সতীর্থদের দিয়ে গোল করাবেন। তার পা ফুটবল মাঠে শিল্পী হয়ে এঁকে যাবে নতুন শিল্প।
চলতি মৌসুমে বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীরটি ধারাবাহিকভাবে দুর্দান্ত গতিতে ছুটছে। পাঁচবার ব্যালন ডি’অর ট্রফি ঘরে তুলেছেন। এবারও এই অ্যাওয়ার্ডের দৌঁড়ে শীর্ষে রয়েছেন। মৌসুমের মাঝামাঝিতেই সকল প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা ইতোমধ্যে ২৬ এ দাঁড়িয়েছে।
ওদিকে মেসির সঙ্গেও দুর্দান্ত ফর্মে রয়েছে তার দল বার্সা। ইতোমধ্যে তারা লা লিগায় শীর্ষস্থান দখল করে আছে। কোপা দেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে। চ্যাম্পিয়নস লিগেও রয়েছে ভাল অবস্থানে।
অন্যদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার চলতি মৌসুমটা খুব একটা ভাল যাচ্ছে না। এরই মধ্যে কোপা দেল রে থেকে বাদ পড়েছে তার দল রিয়াল।
লা লিগায় শীর্ষস্থানীয় দল বার্সেলোনা থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে আছে লস ব্ল্যাঙ্কোসরা। যেকোনো সময় এই প্রতিযোগিতা থেকেও ছিটকে পড়তে পারে রোনালদোরা। সামনের চ্যাম্পিয়নস ট্রফি মিস করার শঙ্কায়ও রয়েছে তারা। কারণ বর্তমানে লা লিগায় চতুর্থ দল হিসেবে পয়েন্ট টেবিলে অবস্থান করছে। লিগের শেষ পর্যন্ত যদি চতুর্থ স্থানে না থাকতে পারে তাহলে মিস করবে পরবর্তী চ্যাম্পিয়নস লিগ।
চলতি মৌসুমে ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে এগিয়ে আছেন উল্লেখ করে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে মেসি বলেন, আমি আগেও বলেছি ব্যক্তিগত অ্যাওয়ার্ড অর্জনে আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য একটাই সেটি হচ্ছে বার্সেলোনাকে শিরোপা এনে দেয়া।
মেসি আরো বলেন, চলতি মৌসুমটা আমাদের ভাল যাচ্ছে। আমরা ভালভাবেই এগিয়ে যাচ্ছি। আমি মনে করি আমরা সঠিক পথে আছে। এখন পর্যন্ত দলীয় যে পারফম্যান্স হয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে খুশি।
আরও পড়ুন:
এএ




