ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মেসি-বার্সা ছুটছে একসঙ্গে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৭ এএম

লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা খেলেছে ১৭ ম্যাচ। এরমধ্যে লিওনেল মেসিরই রয়েছে ১৫ গোল। পরিসংখ্যানই বলে দেয় মেসি ম্যাজিক চলছে লিগজুড়ে। এই ম্যাজিক অব্যাহত থাকল গতকাল শনিবার রাতেও। সেল্টা ভিগোকে নিজেদের মাঠে পেয়ে ২-০ গোলের ব্যবধানে হারায় এর্নেস্তো ভালভেরদের শিষ্যরা।

ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে প্রথম থেকেই বেঁধে রাখে কাতালানরা। ম্যাচের মাত্র ১০ মিনিটেই মেসির জোরালো শট ঠেকিয়ে দেয় সেল্টার গোলরক্ষক রুবেন ব্লানচো। তবে বলটি ক্লিয়ার করতে না পারায় জালে ঠিকই বল ঢুকিয়ে দেয় ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসমান ডেম্বলে। বল দখলে খুব একটা পিছিয়ে ছিলনা সেল্টাও।

তবে বিরতির আগে মেসির পা থেকে ঠিকই নিশানা খুঁজে পায় বল। ৪৫ মিনিটে ম্যাচের প্রথম ও লিগের নিজের ১৫তম গোল আদায় করে নেয় এই আর্জেন্টাইন জাদুকর। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাঁড়ায় সেল্টা। তবে ম্যাচের বাকি অংশে আর কোন গোলের দেখা পায়নি দু'দলের কেউ।

মেসির গোলের সঙ্গে পাল্লা দিয়ে লিগে ছুটে চলছে বার্সেলোনাও। এই জয়ে লিগে নিজেদের শীর্ষ স্থান আরও জোড়ালো করলো বার্সা। ১৭ ম্যাচে ১১ জয়ে কাতালানদের পয়েন্ট এখন ৩৭। অপরদিকে লিগের দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৯ জয়ে ৩৪। লিগের অন্যতম জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ ১৬ ম্যাচে ৯ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে তালিকায় রয়েছে চতুর্থ নম্বরে।

এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোরিনহোর বিদায়ে স্বরূপে ম্যানচেস্টার ইউনাইটেড
দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ ও দলের খেলোয়াড়দের বিপক্ষে হোসে মোরিনহোর বিরোধের খবর চাউর ছিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হারের পর ছাটাই হতে হয় মোরিনহোকে। পর্তুগালের হেভিওয়েট এই কোচের বদলে ভারপ্রাপ্ত হিসেবে ওলে গানার সোলসকায়েরকে নিয়োগ দেয়া হয়। দলটির সাবেক এই ফুটবলার দায়িত্বগ্রহণের পরপরই চিত্র পাল্টে যায়। নরওয়ের জাতীয় দলের এই ফরোয়ার্ডের অধীনে রোববার রাতের ম্যাচে বড় জয় নিয়ে বছরটা শেষ করল রেড ডেভিলসরা। ওল্ড ট্রাফোর্ডে বোর্নমাউথের বিপক্ষে ৪-১ এ জয় পেয়েছে ইউনাইটেড। বড় এই জয়ের পর ম্যানচেস্টার ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকা এক প্রতিবেদনে শিরোনাম করেছে, ‘ওলে গানার সোলসকায়ের অধীনে স্বরূপে ফিরছে আসল ম্যানচেস্টার ইউনাইটেড’। ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত মোরিনহোকে বিদায় জানানোর পর প্রিমিয়ার লিগের শেষ তিন ম্যাচে ১২টি গোল করেছে ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী দলটি। ২২ ডিসেম্বর কার্ডিফকে ৫-১ গোলের উড়িয়ে দেয় ম্যানইউ। পরের ম্যাচে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় সোলসকায়েরের শিষ্যরা।  ওলে গানার সোলসকায়েরের সঙ্গে পল পগবা। দলের সঙ্গে গেল দুই ম্যাচে উজ্জ্বল পল পগবাও। হাডার্সফিল্ডের বিপক্ষে গেল বুধবার দুটি গোল করার পর বছরের শেষ ম্যাচেও বোর্নমাউথের জালে দুই বার বল জড়িয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। এই নিয়ে চলতি মৌসুমে ১৭ ম্যাচে সাতটি গোল করলেন ২৫ বছর বয়সী পগবা। লিগ টেবিলে ২০ ম্যাচে ১০ জয় নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ ড্র ও পাঁচ হারে বর্তমান পয়েন্ট ৩৫। সমান সংখ্যক ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে লিভারপুল। এস/ওয়াই 
মোরিনহোর বিদায়ে স্বরূপে ম্যানচেস্টার ইউনাইটেড
সাদাকালো জার্সিতে বছরের শেষটা রঙিন
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্ক শেষ করে চলতি মৌসুমে জুভেন্টাসে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালিয়ান ক্লাবটির জার্সি পরার মাত্র পাঁচ মাস যেতে না যেতেই এক অনন্য রেকর্ড গড়লেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী৷ তুরিনের দলটির ইতিহাসে কোনও এক মৌসুমে পর্তুগিজ ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল করার কীর্তি গড়ে ফেললেন পর্তুগিজ গোল মেশিন। শনিবার রাতে স্যাম্পডোরিয়ার বিপক্ষে চলতি বছরের শেষ ম্যাচে খেলতে নেমেছিলেন রোনালদো। সিরি আ’র ম্যাচে জোড়া গোল করেছেন তিনি৷ সেই সঙ্গে তিন দশক আগের রেকর্ড ভেঙে দেন ৩৩ বছর বয়সী এই তারকা। এর আগে ইতালিয়ান লিগে কোনও এক মৌসুমে পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে রুই বারোস ১২টি গোল করেছিলেন (১৯৮৮-৮৯ মৌসুম)৷  ঘরের মাঠে এদিন জোড়া গোল করে অভিষেক মৌসুমে এখনই ১৪ গোল হয়ে গেল রোনালদো অর্থাৎ ইতালির সর্বোচ্চ লিগে পর্তুগিজদের মধ্যে কোনও মৌসুমে সর্বাধিক গোলের মালিক এখন সিআর সেভেন। ২০১৮ সালে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের শততম গোলটিও এসেছে দলটির সবচেয়ে বড় তারকা রোনালদোর পা থেকেই। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালার বাড়ানো বল পেয়ে কোনো ভুল করেননি পর্তুগিজ মহারাজ। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ৩৩ মিনিটে এরপর পোনাল্টি থেকে গোল করে সফরকারীদের সমতায় ফেরান ফাবিও কুয়াগলিয়ারেল্লা।  দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে বক্সের মধ্য হ্যান্ডবল হলে এবার পোনাল্টি পায় জুভিরা৷ সহজ সুযোগে গোল করে সাদাকালোকে ২-১ এ এগিয়ে দেন রোনালদো। এদিন ম্যাচের শেষে পর্যন্ত চলে নাটকীয়তা। সবাই যখন ধরে নিয়েছে বছর শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে জুভেন্টাস ঠিক এমন মুহূর্তে স্কোরলাইন ২-২ করতে সক্ষম হয় স্যাম্পডোরিয়া!  দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে যদিও সহকারী ভিডিও রেফারির সাহায্যের পর সেই গোল অফসাইডের জন্য বাতিল হয়৷ শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাদাকালো শিবির। ওয়াই
সাদাকালো জার্সিতে বছরের শেষটা রঙিন
ছেলের কাছে তিরস্কৃত হন মেসি
বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের একজন লিওনেল। দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় দল ও ক্লাব দলের হয়ে। ফুটবল দিয়ে মন জয় করেছেন বিশ্বের কোটি কোটি দর্শদের। ভালবেসে তাকে ডাকা হয় জাদুকর কিংবা ভিন্ন গ্রহের প্রাণী। তবে ফুটবল দিয়ে মন জয় করতে পারেননি নিজের পুত্রের। নিজের বড় সন্তান থিয়াগোর কাছে প্রতিনিয়ত জবাবদিহিতা করতে হয় ফুটবলের এই মহাতারকার। প্রতি ম্যাচ শেষেই পরিণত কোচের মতো ৬ বছরের ছেলের কাছে রিপোর্ট করতে হয় এই আর্জেন্টাইনের। তিন সন্তানের মধ্যে থিয়াগো ও মেঝো সন্তান মাতেও ফুটবলটা পছন্দ করে এমনটাই নিজে স্বীকার করেছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া এক  সাক্ষাৎকারে তিনি বলেন, ‘থিয়াগো ও মাতেও-দুজনেই ফুটবল খুব পছন্দ করে। তবে থিয়াগো ফুটবলটা বেশি বোঝে। বড় ছেলে হওয়ার কারণেই হয়তো। একটি ম্যাচে কেমন খেললাম, কেমন করলাম-সব কিছু নিয়েই আমার সঙ্গে আলোচনা করে সে।’ এছাড়া কোনও ম্যাচে খারাপ করলে ছেলের কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় বার্সালোনার এই নাম্বার টেনের বলে উল্লেখ করেন মেসি নিজেই। শুধু নিজের সমালোচনা নয় ম্যাচ হারলে স্কোয়াড নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।  আরও পড়ুন : অজিদের বিপর্যয়ে জয় দেখছে ভারত এস
ছেলের কাছে তিরস্কৃত হন মেসি
বাংলাদেশি হামজার সৌজন্যে টানা জয় পেলো লেস্টার
ফুটবলকে যারা ভালোবাসেন এবং একবার হলেও লাথি মেরেছেন গোল বলটিতে, তাদের মনে একটু হলেও জাগবে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা স্প্যানিশ লিগে খেলার স্বপ্ন। বাস্তব হচ্ছে বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য এই স্বপ্ন অনেকটা কল্পনাপ্রসূত। তবে এক বাংলাদেশি বংশোদ্ভূত এবার কোটি ফুটবল প্রেমিকের হয়ে স্বপ্ন পূরণ করেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলে। হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির একজন ফুটবলার। হামজার মা একজন বাংলাদেশি ও বাবা গ্রেনাডিয়ান। হামজার নানা বাড়ি বাংলাদেশের সিলেটে। কখনও বাংলাদেশের মাটিতে পা রাখেননি তিনি। তার জন্ম যুক্তরাষ্ট্রের লোবার্গ শহরে। ১৬ বছরে লেস্টারের যুব একাডেমী থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। লেস্টারের মূল দলের হয়ে ক্যারিয়ার শুরু করেন ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর ইএফএল কাপে। ম্যাচের ৮২ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। সেই বছরেই প্রিমিয়ার লিগের হয়ে অভিষেক হয় টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে আবারও বদলি খেলোয়াড় হিসেবে। তবে এবার আর বদলি নয় মূল একাদশেই খেলেন ২০১৫-১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটির হয়ে। গত ২৬ ডিসেম্বর বুধবার বর্তমান চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামেন হামজা। শেষ দশ ম্যাচে দুই জয় পাওয়া লেস্টার সেই ম্যাচে জয় তুলে নিয়েছে ২-১ গোলে। এর আগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি, জয় এসেছে সেই ম্যাচেও। ৩৮ নাম্বার জার্সি পড়ে ‘দ্য ফক্সেসদের’ হয়ে মাঝ মাঠ মাতান হামজা। এদিকে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের হয়ে চলতি বছরের মে মাসে অভিষেক হয় তার। আরও পড়ুন : বছর জুড়ে রঙিন পোশাকে দাপট দেখালেন যারা ‘বিশ্বের সেরা ক্লাবে’ ফের নেইমারকে পেতে আগ্রহী মেসি এস/পি  
বাংলাদেশি হামজার সৌজন্যে টানা জয় পেলো লেস্টার
‘বিশ্বের সেরা ক্লাবে’ ফের নেইমারকে পেতে আগ্রহী মেসি
লিওনেল মেসির ছায়া থেকে বের হয়ে আসার জন্য বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার। ২০১৭-২০১৮ মৌসুমে স্পেন ছেড়ে পাড়ি জমায় ফ্রান্সে। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নাম লেখান প্যারিস সেন্ট জার্মেইতে  (পিএসজি)। তবে মাত্র ৬ মাসের সে যাত্রাই বেশ কয়েকবার গুঞ্জন উঠে পিএসজিতে ভালো নেই নেইমার। এবার সেই গুঞ্জনের পালা হাওয়া দিয়ে নতুন গুঞ্জন উঠেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটি ছাড়ছেন ব্রাজিলিয়ান বরপুত্র।  প্যারিসের ক্লাবটি ছেড়ে কোথায় যাবেন এই নিয়ে জমজমাট আলোচনা চলছে ফুটবলের দলবদলের বাজারে। সবচেয়ে বেশি নাম আসছে রিয়াল মাদ্রিদ ও সাবেক ক্লাব বার্সেলোনার।  কয়েকদিন আগে তারই জাতীয় দলের সতীর্থ ও বার্সা মিডফিল্ডার আর্থার মেলোর মুন্ডো দেপোর্তিভোর সঙ্গে আলাপকালে নেইমারের সঙ্গে ক্লাব পর্যায়ে খেলার প্রবল আগ্রহের কথা জানিয়েছিলেন।  স্প্যানিশ গণমাধ্যমটিকে আর্থার বলেন, আমি প্রার্থনা করছি নেইমার যেন আবারও বার্সাতেই যোগ দেন। যার ছায়া থেকে বের হয়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান প্রিন্স খ্যাত এই তারকার সেই মেসির কথা শুনেও বিস্মিত হতে হবে!  আর্থারের মতো প্রার্থনায় না বসলেও সাবেক সতীর্থকে দলে ফিরে পেতে আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।  স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে বার্সা অধিনায়ক বলেন, ‘আমি জানি এটা খুব জটিল। আমরা অবশ্যই তাকে ফিরে পেতে চাই। কারণ একজন খেলোয়াড় হিসেবে, ড্রেসিং রুমের বন্ধু হিসেবে সে বিশেষ কিছু। আমরা বন্ধু, আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি। যদিও এই কথোপকথনে মেসি উল্লেখ করেন পিএসজি ছাড়া নেইমারের জন্য সহজ হবে না, ‘কোনও সন্দেহ নেই প্যারিস ছাড়া ওর জন্য কঠিন, পিএসজি তাকে ছাড়তে চাইবে না।’ এই আলাপকালে কাতালানদের নাম্বার টেন কথা বলেছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার ইস্যু নিয়ে। কয়েকদিন আগেই পর্তুগিজ গোলমেশিন মেসিকে ইতালিতে দেখতে চান বলে জানিয়েছিলেন। এবার সিআর সেভেনের ওই বক্তব্যের সাড়া দিলেন মেসি।  তবে কি শৈশব ক্লাব বার্সা ছাড়বেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড? না সেই শঙ্কা উড়িয়ে দিয়ে পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী এই তারকা বলেন, আমার ক্লাব পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আমি বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবের হয়েই খেলছি। আরও পড়ুন : নেইমারকে বার্সায় ফেরাতে প্রার্থনায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইসরায়েলি ফুটবলার যোগ দিলে লিভারপু্ল ‘ছাড়বেন’ সালাহ এস/ওয়াই  
‘বিশ্বের সেরা ক্লাবে’ ফের নেইমারকে পেতে আগ্রহী মেসি
আরও পড়ুন
ছেলের কাছে তিরস্কৃত হন মেসি
‘বিশ্বের সেরা ক্লাবে’ ফের নেইমারকে পেতে আগ্রহী মেসি
নেইমারকে বার্সায় ফেরাতে প্রার্থনায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার
ফুটবলারদের বড় দিন উদযাপন