ভারতের গোঁয়ার্তমির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ মে ২০২৫ , ১১:৪০ এএম


ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করে নিলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬৫ থেকে ২২০ কোটি রুপি ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কা রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। 

শুধু আর্থিক ক্ষতি নয়, বিজ্ঞাপন রেভিনিউ, দর্শক খরা থেকে শুরু করে এসিসির কাছ থেকে পাওয়া মিডিয়া রাইটসের ১৫% অর্থও পাবে না পিসিবি।

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে, দুদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে শেষ পর্যন্ত যদিও বোর্ডটি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

সেক্ষেত্রে সংখ্যাটা হতে পারে ২০-২৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, ১৬৫ কোটি থেকে ২২০ কোটি রুপি পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে পিসিবি। মূলত, আইসিসি ও এসিসির ইভেন্টগুলো থেকে ভারতের অংশগ্রহণ থেকে পাকিস্তান প্রতি চক্রে আনুমানিক ১৬৫-২২০ কোটি রূপি আয় করে। ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে এই পরিমাণ আর্থিক ক্ষতির মুখেই পড়বে পাকিস্তানের ক্রিকেট। 

বিসিসিআই জানে যে ভারত ছাড়া এশিয়া কাপ একটি সম্ভাব্য বিকল্প নয় কারণ আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের বেশিরভাগ স্পনসর ভারতের। তাছাড়া, ভারত-পাকিস্তান প্রতিযোগিতা ছাড়া এশিয়া কাপ সম্প্রচারকদের আগ্রহী করবে না। ২০২৪ সালে এশিয়া কাপের স্বত্ব পরবর্তী আট বছরের জন্য সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়। যদি টুর্নামেন্টের এই সংস্করণটি না হয়, তাহলে চুক্তিটি পুনর্বিবেচনা করতে হবে।

যার একটি বড় অংশ ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করে। ভারত না খেললে রেভেনিউ কমে যাওয়ার পাশাপাশি এর প্রভাব পড়বে পিসিবির লাভের ওপর। কেননা, এসিসির পূর্ণ সদস্যের দেশগুলোকে সম্প্রচার থেকে আয়ের ১৫ শতাংশ ভাগ দেওয়া হয়।

আরও পড়ুন


এশিয়া কাপে ভারত অংশ না নিলে ক্ষতির মুখে পড়বে অন্যান্য দেশগুলোও। বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলোও যার কারণে ক্ষতির সম্মুখীন হবে। ভারতীয় দর্শক ও স্পনসরদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এই টুর্নামেন্ট। ডিজিটাল রাইটস থেকেও আয় কমে যাবে। হাই প্রোফাইল খেলোয়াড়দের অনুপস্থিতি টুর্নামেন্টের জৌলুস কমাবে বলেও শঙ্কা রয়েছে।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission