শচিনের ১৫ বছরের যে বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ১২:৪৫ পিএম


সূর্যকুমার যাদব
ছবি: সংগৃহীত

আইপিএল থেকে অনেক দিন আগেই অবসর নিয়েছেন শচিন টেন্ডুলকার। তবু এতদিন তার একটি বিশ্বরেকর্ড অক্ষত ছিল। সোমবার (২৬ মে) সেটি ভেঙে দিলেন সূর্যকুমার যাদব। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন মুম্বাইয়ের এই ক্রিকেটার।   

২০১০ সালের আইপিএলের মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৬১০ রান করেছিলেন শচিন। এত দিন পর্যন্ত সেটাই মুম্বাইয়ের কোনও ক্রিকেটারের রেকর্ড ছিল।এবার তা আর থাকল না। গতকালকের ম্যাচে ৫৭ রান করেন সূর্যকুমার। ৩৫ রান করার সাথে সাথেই শচিনের রেকর্ড ভেঙে দেন।   

এই নিয়ে গত তিন ম্যাচে অর্ধশতরানের দেখা পান সূর্য। সব মিলিয়ে আসরে পাঁচটি অর্ধশতরান হয়ে গেল তার।সেই সাথে ৬৪০ রান করে ফেলেছেন তিনি। শুধু তাই নয় কমলা টুপি পাওয়ার দৌড়েও নিজেকে এগিয়ে রেখেছেন। প্রথম স্থানে সাই সুদর্শন (৬৭৯) এবং দ্বিতীয় স্থানে থাকা শুভমন গিলের (৬৪৯) থেকে খুব বেশি রানের দূরে নেই সূর্যকুমার।   

২০২৩ মৌসুমে ১৬ ইনিংসে ৬০৫ রান করেছিলেন সূর্যকুমার। অল্পের জন্য সেই মৌসুমে শচিনের রেকর্ড স্পর্শ করতে পারেননি তিনি।   

শুধু রানই নয়, এক মৌসুমে সবচেয়ে বেশি ছয় মারার ব্যাটারদের মধ্যে সবার উপরে উঠে গেলেন সূর্যকুমার। সেই সাথে চলমান আইপিএলে টপকে গেলেন ২০০৮ সালের আইপিএলে সনাৎ জয়সুরিয়ার  ৩১টি ছয় মারার রেকর্ড। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission