বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল ইরফান কাতার জাতীয় ফুটবল দলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৭:১১ পিএম


নাবিল ইরফান
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে কাতার। এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান।

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া নাবিল বর্তমানে কাতারের আল-ওয়ারকাহ এসসিতে খেলছেন। ২০২১ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। তার এই নৈপুণ্যে মুগ্ধ হয়ে কাতার দলের কোচ হুলেন লোপেতগুই তাকে দলে ডাকেন।

এর আগে নাবিল কাতারের অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন এবং সেখানেও নজরকাড়া পারফরম্যান্স ছিল তার। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিলকে দলে নেওয়ার খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করেছে।

নাবিল মূলত একজন রক্ষণাত্মক খেলোয়াড়। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে এবং রক্ষণভাগে সাহসী ভূমিকার জন্য তিনি ইতোমধ্যেই পরিচিত। কাতার দলে তার অন্তর্ভুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশের আরও কয়েকজন প্রবাসী ফুটবলার ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়ছেন। বাফুফেও ভবিষ্যতে এমন প্রবাসী খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে।

আরও পড়ুন

এবার দেখার বিষয় কাতারের হয়ে আন্তর্জাতিক মঞ্চে নাবিল কতটা সফল হন।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission