বিশ্বকাপকে সামনে রেখে নারী দলের ক্যাম্প শুরু শনিবার  

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৬:০৫ পিএম


নারী দলের ক্রিকেটার
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপ চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে। সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে নারী দলের ক্রিকেটাররা ঈদের ছুটিতে রয়েছেন। 

ছুটি শেষে শনিবার (১৪ জুন) থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করবে নিগার সুলতানা জ্যােতিরা।   

এই বিষয়ে নারী দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ বলেন, '১৪ তারিখ থেকে একটা অনুশীলন ক্যাম্প শুরু হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এখন থেকে বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন করা হবে। এই মাস পর্যন্ত চলবে এই ক্যাম্প। কোচিং স্টাফের সকল সদস্য ক্যাম্পে থাকবে।' 

আরও পড়ুন

নারী দলের পরবর্তী সিরিজ নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এর আগে, ৮মে কক্সবাজারে যায় নারী দলের ক্রিকেটাররা। এরপর ৯মে থেকে শুরু হয় তাদের অনুশীলন। দলের সঙ্গে ১৫ জন ক্রিকেটার ছিলেন। যেহেতু সেখানে ব্যাট বলের কোনো অনুশীলন ছিল না। তাই সেই বহরে দলের সাথে কোনো কোচ ছিল না। শুধু দলের সঙ্গে ট্রেনার ও ফিজিও ছিলেন। 

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission