ম্যাচের পরদিনই দেশে ফিরে গেলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০২:৩৪ পিএম


কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ১২ ঘণ্টা না পেরোতেই জাতীয় দলের কোচ ও দুই বিদেশি ফুটবলার ঢাকা ছেড়ে গেছেন। ভোরে ইংল্যান্ডে ফিরেছেন হামজা চৌধুরী এবং কানাডায় উড়াল দিয়েছেন সামিত সোম। সকাল ছয়টায় তাদের ফ্লাইট থাকায় তারা হোটেল ছাড়েন রাত চারটায়।

তাদের পরই ঢাকা ছাড়েন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের পারফরম্যান্স নিয়ে ফেডারেশন ও কোচের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই দেশে ফিরে যাওয়া কিছুটা প্রশ্ন তুলেছে। চলতি বছরের এপ্রিল-মে মাসে ঘরোয়া মৌসুমেও কোচ দেশে ছিলেন না। আর এবারও সেপ্টেম্বরের আগ পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় তিনি ছুটি নিয়েছেন। 

হ্যাভিয়ের ক্যাবরেরা গত আড়াই মাসে ঢাকায় ছিলেন মাত্র তিন সপ্তাহ। ৩০ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও কোচ এসে পৌঁছান এক সপ্তাহ আগে। তখন তিনি অনলাইনে খেলা দেখে ও সহকারী কোচদের ফিডব্যাক নিয়ে স্কোয়াড ঘোষণা করেন।

এদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এখনো ঢাকায় আছেন। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, তিনি পরিবার নিয়ে সময় কাটাতে দেশে রয়েছেন এবং শিগগিরই ইতালিতে ফিরবেন।

আরও পড়ুন

ম্যাচের পর রাতেই দলের ক্যাম্প শেষ হয়ে যায়। অনেকে রাতেই নিজ নিজ বাসায় ফিরে যান, আবার কেউ কেউ সকালে রওনা হয়েছেন। 
 
আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission