বিগ ব্যাশের ড্রাফটে পাকিস্তানি চার তারকা, বাংলাদেশের নেই কেউ

আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০২:২০ পিএম


বিগ ব্যাশ
ছবি: সংগৃহীত

২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ লিগের ড্রাফটে ইতোমধ্যে নাম জমা দিয়েছেন চারজন পাকিস্তানি ক্রিকেটার। তারা হলেন, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও শাদাব খান। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী পাকিস্তানের নভেম্বরে তেমন আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায়, এবার বড় সংখ্যক পাকিস্তানি খেলোয়াড়কে বিগ ব্যাশে দেখা যেতে পারে।

তবে প্রথম দফায় প্রকাশিত তালিকায় বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই। যদিও চূড়ান্ত ড্রাফটে একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। গত মৌসুমে লেগ স্পিনার রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে জায়গা পেলেও এনওসি না পাওয়ায় খেলতে পারেননি।

ড্রাফটের জন্য দলগুলো এখন থেকেই আগ্রহী খেলোয়াড় বাছাই শুরু করেছে। শাহীন আফ্রিদির দিকে নজর রয়েছে ব্রিসবেন হিটের, তবে কিছু জটিলতায় তিনি যেতে পারেন অ্যাডিলেড স্ট্রাইকার্সেও।

আরও পড়ুন

এবারের ড্রাফটে থাকা কয়েকজন উল্লেখযোগ্য নাম: স্যাম কারান (ইংল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), লকি ফার্গুসন (নিউ জিল্যান্ড), টিম সাউদি (নিউ জিল্যান্ড), শাহীন আফ্রিদি (পাকিস্তান), শাদাব খান (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা) এবং শামার জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission