হংকংয়ের কাছে হেরে টেবিলের তলানিতে নেমে গেলো ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৪:২১ পিএম


হংকং-ভারত
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও ভারতের জন্য ছিল কঠিন এক দিন। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত যোগ করা সময়ে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে যায়। আর বাংলাদেশ ২-১ গোলে হার মানে সিঙ্গাপুরের কাছে। ফলে গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে নেমে গেছে ভারত।

ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এদিন হংকংয়ের মাঠে জয় পায়নি সুনীল ছেত্রীরা। ৫৮ মিনিটে মাঠে নামেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী, কিন্তু তার উপস্থিতিও ম্যাচ বাঁচাতে পারেনি।  

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোলরক্ষক বিশাল কাইতের ভুলে পেনাল্টি পায় হংকং। মুখে আঘাত করায় রেফারি সরাসরি পেনাল্টি নির্দেশ দেন। সেখান থেকে নির্ভুল শটে জয় নিশ্চিত করেন পেরেইরা।

এই হারে ২ ম্যাচে ভারতের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। বাংলাদেশেরও সমান ১ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা তৃতীয় স্থানে। গ্রুপের শীর্ষে ৪ পয়েন্ট করে নিয়ে হংকং ও সিঙ্গাপুর।

ভারতের রক্ষণভাগ ছিল দিশাহীন। সন্দেশ জিঙ্ঘন ও আনোয়ার আলি একাধিক ভুল করেন, মাঝমাঠেও ছিল সমন্বয়ের অভাব। কোচ মার্কেজের অতিরিক্ত ছেত্রী নির্ভরতা নিয়েও উঠেছে প্রশ্ন। ছেত্রী ফিরলেও সেই পুরনো ধার আর নেই। তার অভিজ্ঞতা মাঠে প্রভাব ফেলতে ব্যর্থ। 

আরও পড়ুন

এভাবে চললে এশিয়ান কাপে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠতে পারে ভারতের জন্য।
 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission