ওয়াসিম আকরামের ভাস্কর্য নিয়ে ট্রোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৫:২৮ পিএম


ওয়াসিম আকরামের ভাস্কর্য
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের সম্মানে নির্মিত ভাস্কর্য ঘিরে উঠেছে তুমুল বিতর্ক। হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামের সামনে পিসিবির উন্মোচন করা ভাস্কর্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ট্রোলের ঝড়।

বিজ্ঞাপন

বিশেষ করে ভাস্কর্যের মুখাবয়ব নিয়ে চলছে হাসাহাসি। কেউ বলছেন, অ্যাকশন ঠিক আছে, কিন্তু মুখে কোথায় আকরাম?’ আবার অনেকে একে তুলনা করছেন সিলভেস্টার স্ট্যালোনের মুখাবয়বের সঙ্গে! সমালোচনার মুখে এবার মুখ খুলেছেন আকরাম নিজেই।

সাবেক এই বাঁহাতি পেসার ভাস্কর্যটির নির্মাণ নিয়ে নেতিবাচক কিছু না বললেও মজার ছলে লেখেন,এই বাঘটার চেয়ে (অন্য এক বিকৃত ভাস্কর্য) আমারটা অন্তত ভালো হয়েছে!

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, যে চিন্তাধারা থেকে এটি তৈরি হয়েছে সেটাই আসল। নির্মাতার প্রচেষ্টাকে কৃতিত্ব দিতে হবে। চেষ্টা আছে, সম্মানও প্রাপ্য।

সমালোচনার মধ্যেও আকরামের সদয় মন্তব্য প্রশংসিত হচ্ছে অনেকের কাছেই। তার শিষ্যরা যেমন প্রশংসা করছেন, তেমনি অনেকেই ভাস্কর্য নির্মাণে পিসিবির তদারকির ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেট শিকারি এই কিংবদন্তি পাকিস্তানি বোলার। ভাস্কর্য নিয়ে যতই ট্রোল হোক না কেন, তার অর্জন ও সম্মান যে অটুট সেটিই বারবার প্রমাণ করছে তার সৌম্য প্রতিক্রিয়া।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission