শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশের প্রথম বহর, টেস্ট দিয়ে শুরু সফর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ১২:৪৯ পিএম


বাংলাদেশ দলের প্রথম বহর
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ঢাকা ছাড়েন ১০ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের কয়েকজন সদস্য। বিকেলেই তারা শ্রীলঙ্কায় পৌঁছান।

বিজ্ঞাপন

এই বহরে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা, স্পিন কোচ মুশতাক আহমেদ এবং পেস বোলিং কোচ শন টেইট। ১৭ জুন গলে শুরু হবে সফরের প্রথম টেস্ট। এরপর ২৫ জুন দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে কলম্বোয়। সিরিজে থাকবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটই।

ঈদের ছুটি শেষে দ্রুত অনুশীলনে ফিরেছিল দল। ইনজুরি কাটিয়ে দুই বছর পর স্কোয়াডে ফিরেছেন পেসার এবাদত হোসেন। টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সফরের এই লাল বলের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission