অর্থসঙ্কটে যুক্তরাষ্ট্রে অ্যাথলেটিক্স গ্র্যান্ডস্লাম বাতিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৫:৩৯ পিএম


অ্যাথলেটিক্স গ্র্যান্ডস্লাম ট্র্যাক
ছবি: সংগৃহীত

আর্থিক জটিলতার কারণে বাতিল করা হলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য অ্যাথলেটিক্স গ্র্যান্ডস্লাম ট্র্যাক সিরিজের ফাইনাল ইভেন্ট। আগামী ২৭ থেকে ২৯ জুন লস অ্যাঞ্জেলেসের ড্রেক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল টুর্নামেন্টটির। তবে অর্থায়নে ঘাটতির কারণে আয়োজন স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

ট্র্যাক সিরিজের পৃষ্ঠপোষক ও অলিম্পিক কিংবদন্তি মাইকেল জনসন এক বিবৃতিতে বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা এখন ২০২৬ সালের দিকে মনোযোগ দিচ্ছি, যেন লিগটিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো যায়।’

এবারের আসরের শুরু হয়েছিল জ্যামাইকার কিংস্টনে, যেখানে টিকিট বিক্রি ছিল হতাশাজনক। এরপর মায়ামি ও ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ইভেন্টগুলো কিছুটা সফল হলেও আর্থিক ভারসাম্য ফেরানো সম্ভব হয়নি। ফলে শেষ লেগ বাতিল করা ছাড়া উপায় ছিল না।

আয়োজক কমিটি জানিয়েছে, দ্বিতীয় সিজনের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা তাদের।

এই সিরিজে অংশ নিয়েছিলেন ব্রিটিশ স্প্রিন্টার ড্যারিল নেইটা, ম্যাথু হাডসন-স্মিথ ও ১৫শ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন জশ কেরের মতো তারকারা। ছয়টি বিভাগে ভাগ করে পুরুষ ও নারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন

মাইকেল জনসন বলেন, ‘আমরা সাহসী একটা উদ্যোগ নিয়েছিলাম। কিছু সিদ্ধান্ত অস্বস্তিকর হলেও ভবিষ্যতের জন্য তা প্রয়োজনীয়।’

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission