
মোট তিনটি ম্যাচ দিয়ে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৭-১৮। আসরটি শুরু হওয়ার ঠিক আগের দিন জানা গেল মাশরাফি বিন মুর্তজার দলবদলের কথা। নবাগত দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের নয়, আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন তিনি।
মাশরাফির ছাড়াও দলবদল করেছেন এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। খেলাঘর ছেড়ে এনামুল যোগ দিয়েছেন আবাহনীতে। আর আবাহনী ছেড়ে খেলাঘরে নাম লিখিয়েছেন বাঁ-হাতি পেসার হাসান।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট টাইগারক্রিকেট ডট কমে তার দলবদলের কথা জানানো হয়। এদিন শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা।
বিকেএসপির তিন নম্বর মাঠে গাজি গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর বিকেএসপির চতুর্থ মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি হবে আবাহনী লিমিটেড।
গত মাসে প্রিমিয়ার লিগের ‘প্লেয়ার বাই চয়েজ’র প্রথম ডাকেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ককে দলে ভেড়ায় শাইনপুকুর। তখনই শোনা যাচ্ছিল শেষপর্যন্ত এই দলে থাকবেন না তিনি।
কে




