না ফেরার দেশে পাকিস্তানের প্রথম স্বর্ণপদকজয়ী খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ০৫:২৩ পিএম


কুস্তিগীর দীন মোহাম্মদ
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেছেন পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী কুস্তিগীর দীন মোহাম্মদ। বয়স হয়েছিল এক শতকেরও বেশি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর লাহোরের বাতাপুর এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এমন তথ্য জানিয়েছে।

১৯৫৪ সালে ম্যানিলায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কুস্তিতে পাকিস্তানের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন দীন মোহাম্মদ। সেই আসরে ভারত, ফিলিপাইন ও জাপানের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন তিনি।এশিয়ান গেমস ছাড়াও কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয় করেছেন তিনি। দেশের হয়ে অংশ নিয়েছেন বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায়। তার অবদানে গর্বিত পাকিস্তানের ক্রীড়াঙ্গন। 

পাঞ্জাব ক্রীড়া বিভাগ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দেশ হারাল এক কিংবদন্তিকে, যিনি কুস্তির ম্যাটে ইতিহাস গড়েছিলেন দেশের নাম উঁচু করে।

পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী মালিক ফয়সাল আয়ুব গভীর শোক প্রকাশ করে বলেন, দীন মোহাম্মদের জাতি ও কুস্তির জন্য করা অবদান ভোলার নয়। তিনি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের পতাকা উড়িয়েছেন এবং তিনি সত্যিকারের জাতীয় নায়ক।

পাঞ্জাবের ক্রীড়া বিভাগের মহাপরিচালক খিজার আফজাল চৌধুরী বলেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। কুস্তিগীর দীন মোহাম্মদ দেশকে গর্বিত করেছেন এবং পাকিস্তানের ক্রীড়াঙ্গনে তার অবদান চিরকাল স্মরণ করা হবে।

আরও পড়ুন

দুজন কর্মকর্তাই তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সাথে বলেছেন, দীন মোহাম্মদ জাতির গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস ছিলেন। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission