
ওমরাহ পালন শেষে দেশে ফিরেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিনের তৃতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন মাশরাফি বিন মুর্তজা। আবাহনী লিমিটেডে হয়ে মাঠে নেমে তিনি খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৭ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন। পেয়েছেন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটিও।
সোমবার সকালে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খেলাঘর। ৪১ ওভারে ১৫৪ রান তুলতেই অলআউট হয়ে যায় তারা।
রবিউল ইসলাম রবি ৪, সাদিকুর রহমান ৯, নাফিস ইকবাল ১৯, অমিত মজুমদার ৩৭, অশোক মেনারিয়া ৮, মইনুল ইসলাম ৪৩, মহিদুল ইসলাম অঙ্কন ১৩, হাবিবুর রহমান ৫, মোহাম্মদ সাদ্দাম ০ এবং তানভীর ইসলাম ৯ রানে আউট হন। হাসান মাহমুদ ০ রানে অপরাজিত ছিলেন।
আবাহনীর হয়ে মাশরাফি, সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব ৩টি করে এবং নাসির হোসেন ১টি উইকেট নেন।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুধু ৩৯ রান করা সাইফ হোসেনের উইকেট হারাতে হয় আবাহনীর। ওপেনার এনামুল হক ৮৬ এবং তৃতীয় ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ২৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
খেলাঘরের হয়ে একমাত্র উইকেটটি পান মেনারিয়া।
ঢাকা প্রিমিয়ার লিগে এদিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৮ উইকেটে এবং প্রাইম দোলেশ্বরকে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে হারিয়েছে।
আরও পড়ুন:
কে




