
স্প্যানিশ লা লিগায় এবারের মৌসুমের প্রথম হার দেখতেই যাচ্ছিলো উড়তে থাকা বার্সেলোনা। কিন্তু ত্রাতা হয়ে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচালেন তিনি। ম্যাচের ৮২তম মিনিটে গোল করে সমর্থকদের মুখে হাঁসি ফোটান স্প্যানিশ ডিফেন্ডার পিকে।
এখান পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। বিপত্তিটা ঘটে গোলের পর উদযাপনের সময়। ম্যাচ বাঁচানো গোল করে স্বাগতিক এস্পানিওলের দর্শকদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক উদযাপন করেন পিকে।
আর মাঠে এমন বাজে আচরণের জন্য শাস্তি পেতে পারেন স্প্যানিশ এ ডিফেন্ডার।
দর্শকদের উদ্দেশ্য করে এমন আক্রমণাত্মক উদযাপনের জন্য এক থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন পিকে।
--------------------------------------------------------
আরও পড়ুন: যে কারণে রাতে নামছেন না নেইমার
--------------------------------------------------------
গোল হজমের পর স্বাগতিক গ্যালারি যখন স্তব্ধ তখন দর্শকদের লক্ষ্য করে দুই হাতের আঙ্গুল উঁচিয়ে অদ্ভূত উদযাপন করেন পিকে।
ম্যাচের ৮২ মিনিটে দর্শকদের উদ্দেশ্য করে এমন বাজে উদযাপনের জন্য ইতমধ্যেই পিকেকে নিন্দা জানিয়েছে স্প্যানিশ লা লিগা।
এবার শাস্তি অপেক্ষা করছে তার জন্য। স্প্যানিশ গনমাধ্যম এল পার্তিদাজো ডি লা কাদেনা কোপে জানিয়েছে এমন বাজে উদযাপনের জন্য এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিকে।

আরও পড়ুন:
এএ/ওয়াই




