আবারও ভারতের একগুঁয়েমি, বাংলাদেশ থেকে সরাতে চায় এসিসির বৈঠক 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ১০:২২ এএম


আবারও ভারতের একগুঁয়েমি, বাংলাদেশ থেকে সরাতে চায় এসিসির বৈঠক 
ছবি: সংগৃহীত

আগামী মাসেই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আশার কথা ছিল ভারতের। কিন্তু ব্যস্ত সূচির অজুহাত দেখিয়ে সিরিজটি এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে বিসিসিআই। নতুন সূচি অনুযায়ী ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।

তবে বাংলাদেশ সফর নিয়ে আরও এক ইস্যুতে ভারত আপত্তি দেখিয়েছে। আগামী সভা ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আরও পড়ুন

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে অনুরোধ করেছি, সভার ভেন্যু পরিবর্তন করা হোক।

উল্লেখ্য, এসিসি সভায় চলতি বছরের এশিয়া কাপের চূড়ান্ত সূচি ও ভেন্যু নির্ধারণের কথা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী এশিয়া কাপ শুরু হতে পারে ৫ সেপ্টেম্বর থেকে। সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি হতে পারে ৭ সেপ্টেম্বর।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission