অলরাউন্ড পারফর্মে দুবাইকে জিতিয়ে অভিষেক রাঙালেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৯:৫৭ এএম


অলরাউন্ড পারফর্মে দুবাইকে জিতিয়ে অভিষেক রাঙালেন সাকিব
ছবি: ফেসবুক

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) আবারও মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নেমে প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো ছেলে খেলা করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে জিএসএলে উড়ন্ত শুরু পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস। সেই সঙ্গে জিএসএলে নিজের অভিষকটা রাঙালেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে দেড়শর বেশি স্টাইকরেটে ৩৭ বলে করেন ৫৮ রান। বল হাতে নিয়েছেন চার উইকেট। এতে নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল স্ট্যাগসকে ২২ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। দুর্দান্ত খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন সাকিব।

এদিন দেড়শরও বেশি স্ট্রাইকরেটে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। ফিফটি করতে খরচ করেছেন ৩৪ বল। ছক্কা হাঁকিয়েছেন ১টি আর চার ৭টি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তার চেয়ে বড় বিষয় সাকিব যখন ব্যাটিংয়ে আসেন ৫৮ রানে তিন উইকেট হারিয়ে ধুকছিলো তার দুবাই ক্যাপিটালস। সাকিবের ইনিংসের ওপর ভর করেই ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় মধ্যপ্রাচ্যের ফ্র্যাঞ্চাইজিটি।

ব্যাটিংয়ের পর সাকিব বল হাতেও আগুন ঝরিয়েছেন তিনি। সেন্ট্রাল স্ট্যাগসের টপ অর্ডার একাই ধসিয়ে দেন সাকিব। ম্যাচের পঞ্চম ওভারে এসে নিজের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন উইল ইয়াংকে। একই ওভারে ডানি ক্লেভারও শিকার হন তার। 

বিজ্ঞাপন

ডাবল মেডেন ওভার নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ১১তম ওভারে আবারও আসেন সাকিব। ১টা চার খেলেও শেষ বলে ঠিকই ফেরান সেট হওয়া জশ ক্লার্কসনকে। 

তৃতীয় ওভারটা উইকেট শূন্য ছিলেন মিস্টার সেভিন্টি ফাইভ। নিজের শেষ ওভারে আবারও সাকিবের ঝলক। চতুর্থ বলে আউট করেন ২০ রান করা উইলিয়াম ক্লার্ককে। 

পাঁচ উইকেটও হতে পারতো, কিন্তু ভাগ্য সহায় হয়নি। চার ওভার দিয়েছেন মাত্র ১৩ রান। এ নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট হলো ৪৯৭টি। চলমান টুর্নামেন্টেই স্পর্শ করার সুযোগ পাঁচশর মাইলফলক।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission