টানা দ্বিতীয় হারে ফাইনালের সম্ভাবনা প্রায় শেষ সাকিবদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ১১:০৬ এএম


সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে জয় দিয়ে সূচনা করেছিল সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। তবে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে হারের পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও ৫৭ রানের বড় ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে পড়েছে দলটি।

সোমবার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া গায়ানা ১৩৮ রানে অলআউট হয়ে যায়। কালীম সানার দারুণ বোলিংয়ে চাপের মুখে পড়ে তারা। রোমারিও শেফার্ডের ৯ বলে ১৫ রানের ইনিংসটি না হলে দলীয় স্কোর একশতেও পৌঁছানো কঠিন হতো। মঈন আলী করেন ৩৮ বলে ৪০ রান।

সাকিব আল হাসান বল হাতে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ছিলেন নিয়ন্ত্রিত। তবে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি, মাত্র ৫ বলে ৪ রান করে মঈনের শিকার হন। 

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধস নামে দুবাইয়ের ব্যাটিংয়ে। মাত্র ৯ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। এরপর আর কেউই লড়াই করার মতো ইনিংস খেলতে পারেননি। নিরোশান দিকভেলা করেন সর্বোচ্চ ২৬ রান, সেদিকুল্লাহ অটল করেন ২৫। বাকি কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি, কেবল কাইস আহমেদ (১০) ছাড়া। ফলে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় দুবাই ক্যাপিটালস।

গায়ানার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।

আরও পড়ুন

এই হারে ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সাকিবের দল। পাঁচ দলের এই টুর্নামেন্টে ফাইনাল খেলবে শীর্ষ দুটি দল। দুবাই ক্যাপিটালসের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে, রংপুর রাইডার্সের বিপক্ষে। তবে সে ম্যাচ জিতলেও রানরেটের কারণে ফাইনালের সম্ভাবনা এখন প্রায় শূন্য।

 
আরটিভি/এসকে

 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission