ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, কোয়ালিফায়ারে এমআই এমিরেটসের হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৯:১৫ এএম


ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, কোয়ালিফায়ারে এমআই এমিরেটসের হার
ছবি: সংগৃহীত

আইএল টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের কাছে ৪৫ রানে হেরেছে সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে-বলে প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করতে নেমে আন্দ্রেস গৌসের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ১ উইকেটে ২৩৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ডেজার্ট ভাইপার্স। ওপেনিংয়ে গৌস ও ফখর জামানের ১৫৭ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ফখর ৫০ বলে ৬৯ রান করেন। ৫৮ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন গৌস। শেষ দিকে স্যাম কারান ১২ বলে অপরাজিত ৩৮ রানের ক্যামিও খেলেন।

বল হাতে সাকিব আল হাসান ৭ম ওভারে ১০ রান দিলেও উইকেট পাননি। এমআই এমিরেটসের হয়ে একমাত্র উইকেটটি নেন এএম গাজানফার।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে এমআই এমিরেটস শুরুটা ভালো পেলেও মাঝের সারির ব্যর্থতায় লক্ষ্য ছোঁয়া হয়নি। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ৩২ বলে ৪১ রান করেন। তিন নম্বরে নেমে টম ব্যান্টন ২৭ বলে ঝড়ো ৬৩ রানের ইনিংস খেলেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ম্যাচ হাতছাড়া হয়। সাকিব ব্যাট হাতে ৬ বলে ৮ রান করেন। শেষদিকে রোমারিও শেফার্ডের ২৩ বলে অপরাজিত ৩৯ রান হারের ব্যবধান কমালেও কাজে আসেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রানে থামে এমিরেটস।

আরও পড়ুন

ডেজার্ট ভাইপার্সের হয়ে উসমান তারিক নেন ৩ উইকেট। এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভাইপার্স। তবে হেরে বিদায় নিচ্ছে না এমআই এমিরেটস—দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলে তাদের সামনে ফাইনালের দরজা খুলে যাবে।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission