ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গে মুখ খুললেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৬:০৩ পিএম


ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গে মুখ খুললেন সাকিব
ছবি: ফেসবুক

গ্লোবাল সুপার লিগের নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরের দুই ম্যাচেই বাজেভাবে হারতে হয়েছে দুবাই ক্যাপিটালসকে। তৃতীয় ম্যাচে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৫৭ রানে হেরেছে তার দল।

এই ম্যাচে মাঠে নামার আগে জিএসএলের ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে কথা বলেন সাকিব। এ সময় ক্রিকেট ছাড়া নিয়ে কথা বলেছেন তিনি।

সাকিব বলেন, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব ১৯ খেলার সময়কার মতো এখনও আমি খেলাটাকে ভালোবাসি। আমি এখনও খেলাটাকে উপভোগ করছি। আমি মনে করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যতদিন পর্যন্ত উপভোগ করবো, ততদিন খেলা চালিয়ে যাব।

আরও পড়ুন

সোমবার (১৪ জুলাই) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করে গায়ানা। লক্ষ্য তাড়ায় নেমে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় দুবাই। বল হাতে ৪ ওভারে ২১ রানে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতে ৫ বলে মাত্র ৪ রান করেন সাকিব।   

আগামী ১৬ জুলাই গ্লোবাল সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের দল। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাবেন তিনি। এছাড়া সামনে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যেতে পারে তাকে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission