২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সুখবর দিলো ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৫:০৬ পিএম


২০২৬ ফুটবল বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়তে শুরু করেছে উত্তেজনা। ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে ফিফা। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টিকিটের জন্য আবেদন কার্যক্রম।

বিজ্ঞাপন

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।

মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বিপুল চাহিদা সামলাতে ধাপে ধাপে দেওয়া হবে টিকিট।  

বিজ্ঞাপন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ২০২৬ সালের ১১ জুন, মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে। টিকিটের দাম নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ফিফা। তবে আগের মতোই ‘ডায়নামিক প্রাইসিং’ অর্থাৎ চাহিদা ও সময়ভেদে টিকিটের মূল্য ওঠানামা করবে বলে ধারণা করা হচ্ছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপকে আখ্যা দিয়েছেন, ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা ক্রীড়া আয়োজন হিসেবে। তার ভাষায়, আমরা পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছি। এগুলো হবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে ২০২৬ বিশ্বকাপে। বাড়ছে ম্যাচসংখ্যা, দর্শক, উত্তেজনা সবকিছুই। তাই মাঠে বসে খেলা দেখার স্বপ্ন যাদের, তাদের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই।

আরটিভি/এসকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission