সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৪:৪৬ পিএম


বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরায় লিটন দাসের দল। তাই আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোচনায় বাংলাদেশের একাদশ। বিশেষ করে ওপেনিং জুটি নিয়ে রয়েছে কৌতূহল। কারণ দ্বিতীয় ম্যাচেও রান পাননি দুই ওপেনার। তবু তাদের পাশে থাকছে টিম ম্যানেজমেন্ট। তরুণ দুই ওপেনারকেই আরও সময় দিতে চায় তারা। ফলে একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। 

বিজ্ঞাপন

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আরও পড়ুন

শ্রীলঙ্কা (সম্ভাব্য একাদশ): পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।   

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission