
প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরায় লিটন দাসের দল। তাই আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ। এমন ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই স্বাগতিকদের চার উইকেট তুলে নেয় টাইগার বোলাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১০.৩ ওভারে ৫ উইকেটে ৬৬ রান।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক। প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেন শেখ মেহেদী আর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের জায়গায় তানজিম হাসান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহেশ থিকসানা, জেফরি ভানডারসে, বিনুরা ফার্নান্ডো ও নুয়ান তুষারা।
আরটিভি/এসকে




