এসিসির সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ আয়োজন অনিশ্চিত!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০১:৩২ পিএম


এশিয়া কাপ আয়োজন অনিশ্চিত!
ছবি: সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সভা। তবে, ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা দাবি করছে, বাংলাদেশে সভা হলে তা বয়কট করতে পারে ভারত।  

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআইয়ের অনুরোধে সাড়া না দেওয়ায় এসিসি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ওপর ক্ষুব্ধ ভারত। বিসিসিআইয়ের দাবি, রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ঢাকার পরিবর্তে অন্যত্র সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাননি তারা।

এ প্রসঙ্গে এএনআই জানিয়েছে, যদি ঢাকা থেকে এসিসি সভার ভেন্যু সরানো না হয়, তাহলে ভারত এ সভা বয়কট করবে। আমাদের অনুরোধের জবাবই দেওয়া হয়নি। এটা ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ করার মতো।

বিজ্ঞাপন

এসব ঘটনার মধ্যেই প্রশ্নের মুখে পড়ে গেছে এ বছরের এশিয়া কাপ আয়োজন। ছয় দল নিয়ে সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত ভেন্যু বা চূড়ান্ত সূচি প্রকাশ করেনি এসিসি। আয়োজক দেশ হিসেবে ভারতের ভূমিকা থাকলেও বর্তমান অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিল। আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারতীয় দলের কারণে কয়েকটি ম্যাচ সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়। সেখানে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে ভারত।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও একই ধরনের জটিলতা দেখা দেয়। পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের ম্যাচ ও ফাইনাল ম্যাচগুলো আয়োজিত হয় দুবাইয়ে।

গত মে মাসেও গুঞ্জন উঠেছিল সীমান্ত উত্তেজনার কারণে ভারত এশিয়া কাপ ও ওমেন্স ইমার্জিং এশিয়া কাপে দল পাঠাবে না। যদিও বিসিসিআই তখন এ গুজব উড়িয়ে দিয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বর্তমানে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপ আয়োজন নিয়েই দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিসিসিআই যদি সত্যিই সভা বয়কট করে, তাহলে পুরো টুর্নামেন্টই বাতিল হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission