
ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে নর্দার্ন সুপারচার্জার্স। সাউদাম্পটনে সাউদার্ন ব্রেভের বিপক্ষে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক।
১০০ বলে ১৩৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় সাউদার্ন ব্রেভ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে শেষ বলে জয় নিশ্চিত করে সুপারচার্জার্স। ম্যাচের শেষ তিন বলে প্রয়োজন ছিল ৫ রান, কিন্তু প্রথম দুই বলে রান নিতে ব্যর্থ হন ক্লার্ক। ইনিংসের শেষ বলে টাইমাল মিলসকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।
এর আগে, শেষ ১০ বলে ১১ রান দরকার ছিল সুপারচার্জার্সের। জফরা আর্চারের করা ১৯তম ওভারে আসে মাত্র ১ রান সেই সাথে দল হারায় ২ উইকেট। ফলে শেষ ওভারে লাগে ১০ রান। প্রথম দুই বলে ৫ রান তুললেও পরের দুই বলে রান আসেনি। আর শেষ বলে আসে ছক্কার সেই মুহূর্ত।
মিডল অর্ডারে ২৪ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্লার্ক। গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে ৪৩১ রান করা এই ব্যাটসম্যান নর্দার্ন সুপারচার্জার্সে ওপেনিংয়ের পরিবর্তে ৬ নম্বরে ব্যাট করছেন।
ম্যাচ শেষে ক্লার্ক জানান, পাওয়ার হিটিং নিয়ে ব্যাটিং কোচ নিলো ম্যাকেঞ্জির সঙ্গে অনুশীলনই তাকে এই জয় এনে দিয়েছে।
এই জয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো জয় পেল নর্দার্ন সুপারচার্জার্স। আর সাউদার্ন ব্রেভের চলতি আসরে এটি প্রথম হার।
আরটিভি/এসকে/এস




