
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি এবং সমান সংখ্যক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিবি সূত্র জানায়, সিরিজটি মূলত ২০২৪ সালের জুলাইয়ে পিছিয়ে যাওয়া সিরিজের অংশ। গত বছর দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। অতিরিক্ত ম্যাচ থাকার কারণে সিরিজটি স্থগিত করা হয়।
দুবাইয়ে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। সিরিজটি ১৪ দিনের মধ্যে শেষ হবে। আনুমানিক সময়সূচি অনুযায়ী, ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবরের মধ্যেই সব ম্যাচ খেলা শেষ হবে।
এই সিরিজ শেষ করে বাংলাদেশ দল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
আরটিভি/এসকে




