
লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে আজ রাতে ওভিয়েদোর বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা।
রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এর আগে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদ।
একনজরে ওভিয়েদো ম্যাচে রিয়াল মাদ্রিদের স্কোয়াড
গোলরক্ষক: থিবু কোর্তোয়া, লুনিন ও সার্জিও মেস্ত্রে।
ডিফেন্ডার: কারভাজাল, এদের মিলিতাও, আলাবা, অ্যালেক্সজান্ডার ট্রেন্ট, অ্যাসেনসিও, অ্যা ক্যারেরাস, ফ্রান গার্সিয়া, রুডিগার এবং হুইজেন।
মিডফিল্ডার: ফেদে ভালভার্দে, চৌমেনি, আরদা গুলার, সেবালোস এবং থিয়াগো।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পে, রদ্রিগো, গঞ্জালো, ব্রাহিম এবং মাস্তানতুওনো।
আরটিভি/এসআর/এস




