
বাংলাদেশ সফরের জন্য টি-টোয়েন্টি দলে নতুন কিছু পরিবর্তন আনলো নেদারল্যান্ডস ক্রিকেট দল। চোটের কারণে দলের বাইরে রাখা হয়েছে রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেনকে। ব্যক্তিগত কারণে দলের বাইরে থাকবেন সাকিব জুলফিকার। তাদের জায়গায় দলে ফিরেছেন ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
এছাড়া বিশেষভাবে নজরকাড়া হলো ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাংয়ের প্রথমবারের ডাক। অনূর্ধ্ব-১৯ থেকে ঘরোয়া ক্লাব ক্রিকেট এবং সদ্য শেষ হওয়া ‘প্রো সিরিজ’-এ দারুণ পারফরম্যান্স দেখানো ডি ল্যাংকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস সম্পূর্ণ প্রাপ্য হিসেবে দেখছেন।
তিনি বলেন, দলে নতুন কোনো তরুণকে নেওয়া সবসময়ই রোমাঞ্চকর। সেড্রিক পুরো গ্রীষ্মজুড়ে দারুণ খেলেছে এবং সে সত্যিই এই সুযোগের দাবিদার। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ওকে মাঠে দেখার জন্য, আশা করি ওর সামনে দীর্ঘ ও সফল ক্যারিয়ার অপেক্ষা করছে।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট ও সিকান্দার। ব্রাট সর্বশেষ ২০২১ সালে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পর ফেরার ডাক পেয়েছেন তিনি। ২০১৯ সালের পর আবারও দলে ফিরেছেন সিকান্দার।
এডওয়ার্ডস বলেন, সেবাস্তিয়ানের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সিকান্দার আমাদের দলের জন্য আগেও গুরুত্বপূর্ণ ছিল। শেষ সময়ে দ্রুত রান তুলতে ওর দক্ষতা অসাধারণ। ওকে আবার দলে পেয়ে ভালো লাগছে।
নেদারল্যান্ডস প্রথমবার বাংলাদেশ সফরে আসছে। ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেটে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের আগে নেদারল্যান্ডস দল সিলেটে তিন দিন অনুশীলন করবে।
এ সিরিজটি নেদারল্যান্ডসের জন্য ২০২৬ সালের শুরুতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে। অন্যদিকে, বাংলাদেশ দল এই সিরিজ দিয়ে এশিয়া কাপের (৯ সেপ্টেম্বর থেকে) প্রস্তুতি নেবে।
এই সিরিজটি নেদারল্যান্ডসের জন্য ২০২৬ সালের শুরুতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে। অন্যদিকে, বাংলাদেশ দল এই সিরিজ দিয়ে প্রস্তুতি সারবে এশিয়া কাপের, যেটি শুরু হবে ৯ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দল
ম্যাক্স ও'দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।
আরটিভি/এসকে




