
উলভসের বিপক্ষে জোড়া গোল করে ইলিংশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দুর্দান্ত শুরু পেয়েছেন আর্লিং ব্রট হালান্ড। এবার দেশের জার্সিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মাতানোর অপেক্ষায় রয়েছেন তিনি। কিন্তু তার আগেই নিজের নাম পরিবর্তন করেছেন এই সিটিজেন ফরোয়ার্ড।
জাতীয় দল নরওয়ের জার্সির পেছনে থাকা নিজের নাম পরিবর্তন করেছেন তিনি। এখন থেকে জার্সিতে তার পদবি ব্যবহার করবেন ২৫ বছর বয়সী এই তারকা। ফলে জার্সিতে লেখা থাকবে ‘ব্রট হালান্ড।’
আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মলদোভাকে আতিথ্য দেবে।
বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে আছে গ্রুপ ‘আই’তে। যেখানে প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো হচ্ছে ইসরায়েল, ইতালি, এস্তোনিয়া এবং মলদোভা।
ফুটবল মাঠে নরওয়ের ভালো করার অনেকটাই নির্ভর করে হালান্ডের ভালো খেলার ওপর। তাই এবার নরওয়েকে বিশ্বকাপে তুলতে মুখিয়ে আছেন তিনি।
আরটিভি/এসআর/এস




