
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে ডাচদের এবার বাংলাওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে। এই লক্ষ্য নিয়ে বুধবার (৩ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
বাংলাদেশের একাদশে এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিব।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।
আরটিভি/এসকে




