
চ্যাম্পিয়নস লিগ ২০২৫/২৬ মৌসুম শুরু হতে চলেছে এ মাসে। ইউরোপীয় ফুটবলের নিয়মানুযায়ী ইতিমধ্যেই বার্সেলোনা উয়েফায় তাদের ২৩ সদস্যের ‘এ লিস্ট’ জমা দিয়েছে। লা লিগায় অর্থনৈতিক সংকটের কারণে খেলোয়াড় নিবন্ধন জটিলতা থাকলেও, চ্যাম্পিয়নস লিগে তা প্রভাব ফেলছে না।
হানসি ফ্লিক এই স্কোয়াডে রেখেছেন সাবেক দলনেতা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও তরুণ উইঙ্গার রুনি বারদগজিককে। তবে টের স্টেগেন পিঠের অস্ত্রোপচারের কারণে অন্তত ২০২৬ সালের শুরু পর্যন্ত মাঠে ফিরতে পারবেন না। লা লিগায় চিকিৎসা সংক্রান্ত নথি জমা না দেওয়ায় এক সময় ক্লাব তাকে শাস্তিমূলক পদক্ষেপও নেয়। পরে সমঝোতার মাধ্যমে চার মাসের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে লা লিগায় জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করা হয়।
ডেনিশ ফরোয়ার্ড রুনি বারদগজিককে ১ সেপ্টেম্বরের ডেডলাইনের আগে লা লিগায় নিবন্ধন করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি ‘বার্সা অ্যাতলেতিক’ হিসেবে চিহ্নিত। ক্লাব আশা করছে, বোর্ড শিগগিরই অর্থ ছাড় করলে বিষয়টি সমাধান হবে।
টের স্টেগেন সম্ভবত জানুয়ারির শেষ দিক বা ফেব্রুয়ারি থেকে নকআউট পর্বে দলে ফিরবেন। এছাড়া তরুণদের নিয়ে গঠিত ‘বি লিস্ট’ শিগগিরই প্রকাশ করা হবে। সেখানে থাকবেন গিলে ফের্নান্দেজ, টনি ফের্নান্দেজ, ড্রো, জোফ্রে টরেন্টস এবং গোলকিপার দিয়েগো কোচেন।
গোলরক্ষক: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, জোয়ান গার্সিয়া, ভয়চেখ সেজনি।
ডিফেন্ডার: জুলে কুন্দে, এরিক গার্সিয়া, রোনাল্ড আরাউহো, পাও কুবারসি, জেরার্দ মার্টিন, আলেহান্দ্রো বালদে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
মিডফিল্ডার: মার্ক কাসাদো, পেদ্রি, গাভি, ফ্রেংকি ডি ইয়ং, মার্ক বের্নাল, ফার্মিন লোপেজ।
ফরোয়ার্ড: দানি ওলমো, লামিনে ইয়ামাল, রবার্ট লেভানদোস্কি, রাফিনিয়া, মার্কাস রাশফোর্ড, ফেরান তোরেস, রুনি বারদগজি।
আরটিভি/এসকে




