
সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় গভীর রাতে সেমিফাইনালে কোর্টে নামেন আলকারাজ ও জোকোভিচ। দুর্দান্ত ছন্দে খেলতে থাকা আলকারাজ ৬-৪, ৭-৬ ও ৬-২ গেমে জয় নিশ্চিত করেন। এই জয়ের মধ্য দিয়ে অলিম্পিক ও অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের কাছে হারার প্রতিশোধও নেন তিনি।
উইম্বলডনের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে খেললেও শারীরিক সমস্যার কারণে নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি জোকোভিচ। ফলে ২৪টি গ্র্যান্ড স্লাম জেতা এই কিংবদন্তিকে ইতিহাস গড়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুদিন।
মাত্র ২২ বছর বয়সে আলকারাজ ওপেন যুগে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সপ্তম গ্র্যান্ড স্লাম ফাইনালে জায়গা করে নিয়েছেন।
অন্য সেমিফাইনালে কানাডিয়ান ফেলিক্স আগার আলিয়াসিমেকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার।
আগামী সোমবার মধ্যরাতে অনুষ্ঠিত হবে আলকারাজ বনাম সিনারের স্বপ্নের ফাইনাল।
আরটিভি/এসকে




