
ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারানো ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার দেখা গেল। এটি ঘটেছে কানাডা ও স্কটল্যান্ডের ওয়ানডে ম্যাচ চলাকালে।
এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথম ওভার শুরু করেন ফাস্ট বোলার ব্র্যাড ক্যারি। তার প্রথম বলেই স্কটল্যান্ডের প্রথম ক্যাচে আলি নাদিম আউট হন। পরের বলেই রান আউট হন আরেক ওপেনার যুবরাজ শর্মা। এভাবে ইনিংসের শুরুতে পরপর দুই বলে দুই ওপেনার আউট হওয়ার রেকর্ড গড়ল স্কটল্যান্ড।
ম্যাচে স্কটল্যান্ডের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথমে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে কানাডা। এরপরও তারা ৪৮.১ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে, স্কটল্যান্ড মাত্র ৪১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান করে জয় তুলে নেয়।
আরটিভি/এসকে/এস




